ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

তারেক রহমানের বাসার সামনে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 106

তারেক রহমানের বাসা

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (র‍্যাব) সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের বাসার সামনে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬