ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

তাবলীগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টঙ্গী রণক্ষেত্র

৫২ বাংলা
  • আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
  • / 1325
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাবলীগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দুই শতাধিক ছাড়িয়েছে। টঙ্গীর বাটা গেইট এলাকায় ইজতেমা ময়দানের প্রবেশপথে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের দফায় দফায় চলা সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের দুই শতাধিক আহত হয়েছেন। এতে টঙ্গী ইজতেমা ময়দানের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দর সড়কে দেখো দিয়েছে চরম যানজট।

আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে বাড়ছে আহতের মিছিল। হাসপাতালের মেঝেতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতো সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে ভীড় বাড়ছে স্থানীয় ক্লিনিকগুলোতে। ইজতেমা ময়দানের চতুর্দিকের প্রবেশপথে চরম উত্তেজনা বিরাজ করছে।

এর আগে টঙ্গীর ইজতেমা ময়দান দখল নিয়ে বিরোধের জের ধরে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে একপক্ষ ইজতেমা ময়দান অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় অপর পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে ৭টা থেকে বিমানবন্দর সড়কের গাজীপুরে যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে তারা। রাজধানীর বিমানবন্দর সড়কের একপাশ রাস্তা অবরোধ করে রাখায় কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে বিমানবন্দর পর্যস্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাস্তা বন্ধ করে রাখায় পায়ে হেটে গন্তব্যে যেতে হচ্ছে এ পথের যাত্রীদের।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে এক পক্ষ গাজীপুরের দিকে যাওয়ার সময় অপর পক্ষ তাদের বাধা দেয়। এসময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর তাবলীগ জামাতের এক পক্ষ বিমানবন্দর সড়কের একপাশ বন্ধ করে রেখেছে।’

ওসি আরো বলেন, ‘এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। তবে আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তাবলীগ জামাতের সা’দবিরোধীরা আগে থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান দখল করে রেখেছেন। সা’দ অনুসারীরা শুক্রবার রাত থেকে ইজতেমা ময়দানে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন সা’দবিরোধীরা। এর জের ধরে তাবলীগ জামাতের এক পক্ষ বিমানবন্দর সড়ক অবরোধ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাবলীগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে টঙ্গী রণক্ষেত্র

আপডেট সময় : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮