ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: ৩ সাংবাদিকসহ আহত ৩০

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 1620
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন সাংবাদিক ও ছাত্রদলের ২৭ জন আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে এ ঘটনা ঘটে।

হামলায় ছাত্রদলের শাহনেওয়াজ , কামরুল (জিয়া হল), শাহিন (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাবি), খোরশেদ আলম সোহেল তাজ, (যুগ্ম আহ্বায়ক মুজিব হল); ফিরোজ (সূর্যসেন হল), মাসুম (এফএইচ হল) ও মাহবুব শাহিন আহত হন। আহত সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের হাকিম চত্বরে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ সময় সাত-আটজন নেতাকর্মী নিয়ে সনজিত ছাত্রদল নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে চলে এলে সনজিতের অনুসারী ৫০ জন নেতাকর্মী রড, লাঠিসোটা নিয়ে ছাত্রদল নেতাদের মারধর করেন।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্টুডেন্ট জার্নালের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আনিসুর রহমানকে প্রথমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, পরে তার অনুসারী স্যার এএফ রহমান হল শাখার সহ-সভাপতি হোসাইন মাহমুদ আপেল, জগন্নাথ হল সংসদের জিএস কাজল দাস, জসিম উদদীন হল সংসদের জিএস ইমামুল হাসান, সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান, সূর্যসেন হলের সহ-সভাপতি রাইসুল ইসলাম, নাহিদ হাসান, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক রহমান এলিট, বিশ্ববিদ্যালয় শাখার উপ-প্রচার সম্পাদক মহসিন আলম তালুকদার, সহ-সম্পাদক হাসান রাহাতের নেতৃত্বে হামলা করা হয়।

ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিতের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের মোবাইল ও বাইক ছিনতাই করা হয়। আমরা এর বিচার দাবি করছি।এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি এ সময় কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান করছিলেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: ৩ সাংবাদিকসহ আহত ৩০

আপডেট সময় : ০৪:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯