ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন ব্রিটিশ আইনজীবী  বিএনপির গুরুতর অভিযোগ : জামায়াত বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় বৈধ অন্তত ২০ প্রার্থী, বাতিল ২, স্থগিত ১ তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো খামে কী লেখা, কেনো লাগানো হলো জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেশের প্রথম প্রকাশ্য বক্তব্যে যা বললেন জাইমা রহমান ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট ও বিপরীত স্লোগান, কী ঘটেছিলো টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দেলওয়ার সভাপতি, মিছবাহ সম্পাদক হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

ঢাকায় ২ টাকার চিকিৎসা সেবা দিচ্ছে ‘পারি’ সংগঠন

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • / 1599
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি শুক্রবার রাজধানীর উত্তরায় ২ টাকার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন। যেখানে স্বেচ্ছায় দেশের বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক গণ চিকিৎসা দিয়ে থাকেন,ইট পাথরের বড়  বড় অট্রালিকার শহরে সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র সকল বস্তিবাসী,শিশু-কিশোর,রিক্সা-ভ্যান ড্রাইবার,আয়া-বুয়া,ঝাড়ুদার,দারোয়ান,দিনমজুর,হকার ও অন্যান্যদের।

পারি ফাউন্ডেশনের এ উদ্যোগের ১ম দিকে শুধু বিশেষজ্ঞ ডাঃ দেখানোর পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে তারা ব্যবস্থাপত্রের পাশাপাশি রোগীদের সাধ্যমতো ঔষধপত্র ও বিতরণ করছেন।

পারি’র ‘২ টাকায় চিকিৎসা’ কার্যক্রমে প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজ উত্তরা ১২নং সেক্টরের কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন সাভার এনাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী বিভাগ)ডা: তানিয়া আকবর এবং ডা: ফয়সাল আহমেদ।

পারির এই মহতী কার্যক্রমের সাথে শরিক হয়ে ডাঃ তানিয়া আকবর বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের উচিত পারির মতো সংগঠন গুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করতে দেশের সব ধরণের রোগীদের কাছে এ সেবা পৌঁছে দেওয়া।
অসহায় রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ঔষধ প্রদানে আর্থিক সহায়তা করে পারি ফাউন্ডেশনের ২ টাকার চিকিৎসা সেবাকে চালিয়ে নিতে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

পারি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু তালিব বলেন, ২টাকার চিকিৎসা সেবা নিতে আসা অসহায় মানুষগুলো প্রত্যক্ষভাবে আমাদেরকেই সেবা দিয়ে যাচ্ছে। দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। শুধুমাত্র আপনাদের অনুদানেই পারে ফাউন্ডেশন মাত্র ২ টাকায় ঔষধপত্রসহ অসহায় গরীব মানুষদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিতে।আমাদের এই কার্যক্রমে চিকিৎসা নেয়া অধিকাংশ রোগীদেরই ডাক্তার দেখানো বা ঔষধপত্র কেনার সামর্থ নাই। এইসব অসহায় বস্তিবাসী ও ভাসমান মানুষদের চিকিৎসার্থে সবার সহযোগীতা কামনা করছি।

বিস্তারিত ……

[youtube]dwDXFifYrd4[/youtube]

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় ২ টাকার চিকিৎসা সেবা দিচ্ছে ‘পারি’ সংগঠন

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯