ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

ঢাকার সাবেক মেয়র খোকার প্রথম জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • / 1399
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তার জানাজা হয়। জানাজা শেষে বাবার জন্য দোয়া চেয়েছেন তার বড় ছেলে ইশরাক ও ছোট ছেলে ইশফাক।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জানাজায় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা, দূতাবাসের কর্মকর্তাসহ সেখানে অবস্থানরত বাংলাদেশিরা অংশ নেন। জানাজা শেষে তাকে গার্ড অব অনার জানানো হয়।

তিনি বলেন, ‘বুধবার (৬ নভেম্বর) নিউ ইয়র্ক থেকে খোকার লাশ নিয়ে তার পরিবারের সদস্যরা দেশের উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় পৌঁছাবে।’

নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার পুরো পরিবার বাস করেন। তার লাশের সঙ্গে স্ত্রী ইসমত আরা, দুই ছেলে ইশরাক ও ইশফাক এবং মেয়ের দেশে আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা ছিলেন। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন খোকা। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে তিনি বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার সাবেক মেয়র খোকার প্রথম জানাজা নিউইয়র্কে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯