ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 143

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার কন্যা

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন।

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

প্রসঙ্গত, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজ আয়োজন করা হয়। এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস ও তার কন্যা

আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫