ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’

জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির স্থগিত

৫২ বাংলা
  • আপডেট সময় : ১১:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • / 932
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত প্যাডে ঘোষণা দেওয়া হয়।

লিখিত প্যাডে উল্লেখ করা হয় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার আওতাধীন জুড়ী উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। ঐ প্যাডে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন বলেন, রবিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাথে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি আটকিয়ে হামলা চেষ্টা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, বর্তমান কমিটি একাধিকবার সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তাদের এসকল কার্যক্রমে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির স্থগিত

আপডেট সময় : ১১:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১