ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গৃহের ব্যবস্থা করবে সরকার
-- পরিবেশমন্ত্রী

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / 1052
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিবিধ ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ যাবৎ ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসকল প্রকল্পের মাধ্যমে শুধু উপকূলীয় এলাকারই প্রায় তিন কোটি মানুষ উপকৃত হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে গৃহহীনদের জন্য অধিক হারে গৃহনির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় মহাখালীস্থ পুরাতন বন ভবনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট যাতে স্বাবলম্বীভাবে কাজ করতে পারে সেজন্য আইন সংশোধন, মাঠপর্যায়ে অফিস স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ-সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ৪ তলা ভিত্তির উপর নির্মাণ করার এবং বজ্রপাত পূর্বাভাস সিস্টেম সারাদেশে স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ট্রাস্টের সচিব নাসির-উদ-দৌলা, পরিচালক মুহ. খায়রুজ্জামান, বন অধিদপ্তরের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম এবং ট্রাস্টের সহকারী পরিচালক শাকিলা ইয়াসমিন বক্তব্য রাখেন।

মতবিনিময় সভার পূর্বে মন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গৃহের ব্যবস্থা করবে সরকার
-- পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১