চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক
- আপডেট সময় : ০৫:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 879
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী দুই যাত্রীর কাছ থেকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। জানা যায় এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না ।
২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামের এক যাত্রীকে নিচতলার ৭ নম্বর আন্তর্জাতিক গেইট থেকে আটক করা হয়। তার কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারা থানার নূর কামাল কে ও আটক করা হয় দোতলার ডিপার্চার লাউঞ্জ থেকে । তার কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়।
একজন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন। দুইযাত্রীর যাত্রা বাতিল করে আটকের পর বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ইন্টেলিজেন্সকে বুঝিয়ে দিয়েছে এনএসআই টিম।












