ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার
আয়োজক পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 1102
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-সিলেটের সাবেক চেয়ারম্যান,শিক্ষাবিদ, বিশিষ্ট সংস্কৃতি সংগঠক ,বিশেষ করে সিলেট বিয়ানীবাজার অঞ্চলের শিল্প-সংস্কৃতি, রাজনীতি জগতের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়াকে নিয়ে প্রকাশিত হয়েছে সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’।

সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজ সম্পাদিত এ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিকেল ২ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,সিলেটের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি থাকবেন, মদন মোহন কলেজ-সিলেটের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী মাহবুব।

অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বাড়ি বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামে। ১৯৫৯ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেয়া অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বাবা মো. ইছহাক আলী তাপাদার, মা মোসাম্মৎ হালিমা বেগম।

সংস্কৃতি মনস্ক পরিবারে শিশু বেলায় বাবার হাত ধরে গ্রামের মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে মৌলিক ও সৃজনশীল জগতে পা রাখা অধ্যাপক গোলাম কিবরিয়া ধারাবাহিকভাবে শিক্ষা,রাজনীতি, কর্মজীবন এবং শিল্প সংস্কৃতিতে হয়ে উঠেন একজন অগ্রগণ্য অনুকরণীয় ব্যক্তিত্ব।

সিলেট সরকারী মহিলা কলেজে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে একই সালের  ৮ ফেব্রুয়ারি  সরকারী চাকুরি থেকে অবসর গ্রহন করেন।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়ার বর্তমানে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন সুনামে দায়িত্ব পালন করেছেন। অসংখ্য তরুণদের  সৃজনশীল ও বই এর পাঠক মনস্ক করতে তাঁর উজ্জ্বল অবদান রয়েছে।

তাঁর অসংখ্য স্মৃতিমাখা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সকলের প্রানজ উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার
আয়োজক পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি

আপডেট সময় : ০৯:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১