ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

গরু জবাই দেখতে গিয়ে কসাইয়ের ছুরিতে শিশুর মৃত্যু

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯
  • / 1435
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানির গরু জবাই করার সময় অসাবধানতাবশত কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে এক শিশুর পেটে ঢুকে গেছে। এতে ওই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার দুধখালীতে এ ঘটনা ঘটে। মৃত মৌমিতা আক্তার (৯) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বাড়ির লোকজন উঠানে কোরবানির গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। একপর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরু জবাই দেখতে গিয়ে কসাইয়ের ছুরিতে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯