ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 148

ওমমান হাদির গ্রামের বাড়িতে চুরি

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে ঢোকে। তিনি বলেন, এখনো কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছেন এবং তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা এখনও জীবনসংকটাপন্ন।

অন্যদিকে, হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে সেদিন বিকেলেই পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

আপডেট সময় : ০৩:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫