ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী–সন্তানের মৃত্যু নিয়ে প্রশ্ন পোস্টাল ব্যালট কয়টার মধ্যে পাঠাতে হবে জানালো ইসি নির্বাচনে অনিয়ম ছাড়া জামায়াতের ক্ষমতায় আসা সম্ভব নয়: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের বিশ্বকাপ শেষ, জায়গা পেল স্কটল্যান্ড ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

এবার ১৭ নভেম্বর ঘিরে আওয়ামী লীগের ২ দিনের শাটডাউন কর্মসূচি

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 188

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থান দমনচেষ্টার সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রথম রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ঘোষণা করে।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি।

১৭ নভেম্বরের রায় ঘোষণার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফেসবুক থেকে বলা হয়েছে, ‘১৬ ও ১৭ নভেম্বর সর্বাত্মক শাটডাউন পালন করুন।’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এই ঘোষণা দিয়ে ‘অবৈধ ইউনুসের পদত্যাগ এর দাবিতে ও বাংলাদেশ পুনরুদ্ধারের সংগ্রামে বাংলাদেশের সাধারণ মানুষকে সংযুক্ত হওয়ার আহ্বান’ জানিয়েছেন।

এর আগে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিনও লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। আওয়ামী লীগ। সেদিন কার্যত হরতালের মতো পরিস্থিতি ছিল দেশে।

নিউজটি শেয়ার করুন

এবার ১৭ নভেম্বর ঘিরে আওয়ামী লীগের ২ দিনের শাটডাউন কর্মসূচি

আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫