ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

আল জাজিরার প্রতিবেদনে তথ্যগত ভুল তুলে ধরবে বাংলাদেশ

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 820
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। আল জাজিরার প্রতিবেদনটি আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু। আমরা সেটার জন্য কাজ করছি। তিনি আরও উল্লেখ করেন, আল জাজিরা এ প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব থা বলেন।

আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে ‘জাতিসংঘ অভিযোগ তদন্ত করতে বলেছে’, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রীর বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

রোহিঙ্গা বিষয়ক এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, রাখাইনে সেনাবাহিনীর লোকজন গিয়েছিল। তারা সেখানে রোহিঙ্গাদের অভয় দিয়েছে। সেই খবর শুনে এখানকার রোহিঙ্গারা উৎসাহ বোধ করছে।

এছাড়া মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল জাজিরার প্রতিবেদনে তথ্যগত ভুল তুলে ধরবে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১