ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইছেন বিএনপির পক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশের আর্থিক ক্ষতি কতটা? নির্বাচনী প্রচারে মুখোমুখি বিএনপি-জামায়াত টুঙ্গিপাড়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু ‘একটা দল ভোট দখলের চেষ্টা করছে’, সতর্ক থাকতে বললেন তারেক তারেক রহমানের জনসভায় শাবিপ্রবি ভিসি–প্রোভিসির উপস্থিতি, ছবি–ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক : ‘তাদের আমরা স্বাধীনতার সময় দেখেছি’ টি–টোয়েন্টি বিশ্বকাপ : ভারত না যেতে অনড় বাংলাদেশ সিলেটে বৃহস্পতিবার কোথায় কোন কর্মসূচি তারেক রহমানের সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু : গ্রীসের রাষ্ট্রদূত

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • / 2358
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ দূতাবাস গ্রীস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো:জসীম উদ্দিন এনডিসি’র সভাপতির বক্তব্যে বলেন ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠচক্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা যেন বঙ্গবন্ধুকে আমাদের মধ্যে পেয়েছি। যারা বঙ্গবন্ধুকে সত্যিকারে ভালবাসেন তারা যেন তাঁর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েন। তাহলে তাঁর জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। এই মহান নেতার কাছে আমরা ঋণী, সোনার বাংলা বাস্তবায়ন করার মধ্য দিয়ে সে ঋণ পরিশোধ করতে হবে। পালিয়ে থাকা ঘাতকদের বিচার সম্পন্ন করতে হবে।” বঙ্গবন্ধুর অর্জনের পাঁচটি দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন ‘যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূনর্গঠন করেছেন। তার যোগ্য নেতৃত্বে স্বল্প সময়ে সারা পৃথিবীতে ১২৬ টি দেশের ও জাতিসংঘ, ওআইসি থেকে স্বাধীনতার স্বীকৃতি আদায় করেছিলেন। বাংলাদেশের সংবিধান তৈরী করেছিলেন।’ রাষ্ট্রদূত বলেন তার জীবন থেকে আমি তিনটি শিক্ষা গ্রহণ করেছি, মানুষের প্রতি ভালোবাসা। সাংগঠনিক শিক্ষা ও দক্ষতা। সাহস অর্জন এর মাধ্যমে অসাধ্যকে সাধ্য করা। পারিবারিক মূল্যবোধ এবং অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন লেখক সুজন দেবনাথ, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বঙ্গবন্ধুর আত্মজীবনীর পাঠ চক্র ও আলোচনায় যথাক্রমে অংশগ্রহণ করেন বাচ্চু বেপারী, মিয়া মিজান, মোশাররফ হোসেন লিয়াকত,আতিকুর রহমান, আবিদ হানজালা, এম এ সামাদ, লোকমান উদ্দিন, মৌসুমী পারভীন, মোঃ আলমগীর হোসাইন, দাদন মৃধা, রানা মল্লিক, রাজু খান, এস এম রফিকুল ইসলাম নান্টু, মুখলেছুর রহিম, রফিক হাওলাদার, কামরুল হাসান, রাসেল মিয়া, মোঃ মুমিন খান, কাজী রেজওয়ানা বেগম হ্যাপি, সাকের আহমদ, হেলাল, আরিফ হোসাইন।

মাওলানা আব্দুল লতিফ মিলাদ মাহফিল পরিচালনা শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে, মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি, দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জাতীয় শোক দিবস অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফাউন্ডেশন, শেখ রাসেল পরিষদ, ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি,গ্রিক বাংলা শিক্ষা কেন্দ্র সহ বিভাগীয়, জেলা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসাধারণ দেশ প্রেমিক ছিলেন বঙ্গবন্ধু : গ্রীসের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯