ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

নিউইয়র্ক কসমসে বাংলাদেশি তারকা শমিত সোম
মিডফিল্ডার শমিত সোম

বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার শমিত সোমকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমস। বাংলাদেশি এই তারকা ফুটবলারকে দলে নেওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন তৃতীয় স্তরের ফুটবল লিগের ক্লাবটি।

কসমসের মাঝমাঠে শমিত সোম

মেজর লিগ সকার ও কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার নিউইয়র্ক কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শমিত জানান, ‌‘হাই বন্ধুরা, আমি শমিত সোম, সেন্ট্রাল মিডফিল্ডার, নম্বর ১২, কানাডিয়ান-বাঙালি, এবং আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’

কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি থেকে ফ্রি এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের এই লিগে যোগ দিলেন তিনি। নিউইয়র্ক কসমসের হোম ভেন্যু ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে শমিতকে ১২ নম্বর জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে।

কানাডা থেকে বাংলাদেশের জার্সিতে শমিত

কানাডায় জন্ম নেওয়া শমিত সোম আগে কানাডা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও পরবর্তীতে ফিফার নিয়ম মেনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন।

ফুটবল সম্রাট পেলে ও ফ্রাঙ্ক বেকেনবাউয়ারের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক ক্লাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।