ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২১ ভাদ্র ১৪৩৩, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘন: আটক ৩০ বাংলাদেশিসহ ৫২৮ লন্ডনে  মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর ফ্যামিলি গেট-টুগেদার মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

কিউআরএস টিমের সভা : দেশে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে
কিউআরএস টিমের বেঠক শেষে ফটোসেশন

ক্রমবর্ধমান জটিল পরিবেশে বাড়তে থাকা ঝুঁকির কারণে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সারা দেশে গণমাধ্যমকর্মীরা হামলা, ভীতি প্রদর্শন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে; যেখানে কার্যকর সুরক্ষা, জবাবদিহি ন্যায়বিচার অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। পাশাপাশি নারী সাংবাদিকরা অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই ঝুঁকির মুখে থাকেন, যার খবরগুলো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়না।

এই পরিস্থিতি মোকাবিলায় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গত ১৩ জুলাই, সোমবার ঢাকায় কুইক রেসপন্স সাপোর্ট টীমের সদস্যদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এর সহায়তায় বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ভয়েস এই কর্মশালার আয়োজন করে। আলোচনায় সদস্যরা সকল অংশীজনের সমন্বয়ের ওপর জোর দেন এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জ্যেষ্ঠ সাংবাদিক কলামিস্ট সোহরাব হাসান বলেন, “সাংবাদিকদের কণ্ঠস্বর দমন করা মানে মতপ্রকাশের স্বাধীনতা মানবাধিকারকে ক্ষুণ্ন করা। তাই মানবাধিকার রক্ষা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী বলেন, “নারী মিডিয়া কর্মী হিসেবে আমরা অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই হয়রানির শিকার হই। পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ, ডক্সিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া এবং এমনকি জীবননাশের হুমকিরও মুখোমুখি হতে হয়। এসব ঝুঁকি মোকাবিলায় মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

ভয়েসের উপ পরিচালক (প্রোগ্রামস) মুশাররাত মাহেরা বলেন, “কিউআরএস সদস্যরা সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সহিংসতা চিহ্নিতকরণ, নথিভুক্তকরণ এবং কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রক্রিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা এবং ভবিষ্যতে ধরনের হামলা প্রতিরোধে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএমএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শাখাওয়াত হোসাইন, সাংবাদিক আজিজুল পারভেজ, ইসমাইল হোসেন, অধিকারকর্মী শারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, ভয়েস এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমু্, ব্লাস্টের প্রতিনিধি আহমেদ তৌফিকুর রহমান সহ প্রমুখ।

অংশগ্রহণকারীরা সাংবাদিকদের ওপর চলমান হুমকি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, হয়রানি নারী সাংবাদিকদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিক, আইন বিশেষজ্ঞ অধিকারভিত্তিক সংগঠনগুলোর মধ্যে টেকসই সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।